Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নারায়ণগঞ্জের যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার

BN DESK
16 December 2025, 02:09 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের বয়স আনুমানিক (৩৫) বলে জানায় পুলিশ। লাশটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

এর আগে সকলে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় লাশটি উদ্ধার করে। স্থানীয় লোকজনের ধারণা, কোনো দুষ্কৃতকারীরা অজ্ঞাতপরিচয় ওই যুবককে হত্যা করে লাশ চকের মধ্যে ফেলে রেখে গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য সরকারি ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নারায়ণগঞ্জের যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার

B
BN DESK | 16 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার