Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী গ্রেফতার

BN DESK
12 November 2025, 09:06 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১২ নভেম্বর) তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে আড়াইহাজারের ৮ জন পেট্রোল, ককটেল, টায়ার, গ্যাসলাইট ও লাঠিসোঁটা হাতে নিয়ে সরকারি স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগের প্রস্তুতি নিচ্ছিল। পরে পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলতে সক্ষম হয়। বাকিরা নাশকতা পরিকল্পনা করার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অন্তর্ভুক্ত। তাদের নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে যেন কোনো বিশৃঙ্খলার ঘটনা না ঘটে, তার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ জেলার বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। পুলিশ মানুষের জানমাল সুরক্ষায় সর্বোচ্চ তৎপর রয়েছে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী গ্রেফতার

B
BN DESK | 12 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার