Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

BN DESK
11 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ১০ নভেম্বর রাতে ফতুল্লা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (২৫), কাশিপুর হাটখোলা এলাকার আওয়ামী লীগ কর্মী সুমন (৩৭), শাহ আলম (৫৫), দাপা ইদ্রাকপুর এলাকার মহন মিয়া (৩২) ও শিহাচর লালখাঁ এলাকার বাদল (৪০)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

B
BN DESK | 11 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার