Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নারায়ণগঞ্জে ককসিট তৈরির কারখানা ও গোডাউনে আগুন

BN DESK
03 December 2025, 08:11 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জের বন্দরে একটি ককসিট তৈরির কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
বুধবার দুপুরে উপজেলার লক্ষনখোলা এলাকায় মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইন্সুলেশন লিমিটেড প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
 
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার মূল কারণ বিস্তারিত জানা যাবে।
এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নারায়ণগঞ্জে ককসিট তৈরির কারখানা ও গোডাউনে আগুন

B
BN DESK | 03 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার