Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার কেজি জাটকা জব্দ

BN DESK
10 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জে দুই হাজার কেজি জাটকা মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ রবিবার (৯ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা সকাল ৬টার দিকে দুটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালান। এ সময় দুটি ট্রাক থেকে বিপুল পরিমাণ জাটকা মাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।

তিনি বলেন, ট্রাকচালক ও তাদের সহকারীদের জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরে নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা মাছ স্থানীয় মাদরাসা ও অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

সিয়াম-উল-হক আরো বলেন, অবৈধভাবে জাটকা পরিবহন ও বিক্রি রোধে কোস্ট গার্ড সব সময় তৎপর রয়েছে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে অভিযান ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসুক জনতা জড়ো হয়। তারা জানান, এ ধরনের পদক্ষেপ নদী ও মাছের প্রজনন রক্ষায় সহায়ক হবে, যা ভবিষ্যতে জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার কেজি জাটকা জব্দ

B
BN DESK | 09 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার