Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নারায়ণগঞ্জে চোর ধরতে গিয়ে ছুরিকাঘাত, হাসপাতালে যুবকের মৃত্যু

BN DESK
05 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যাটারিচালিত অটোরিকশার চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত ইমন মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইমন মিয়া ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মারুয়াদী এলাকার সিরাজ মিয়ার ছেলে।

এর আগে রোববার (৫ অক্টোবর) রাতে আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী চৌরাস্তা এলাকায় ছুরিকাঘাতে ইমন গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, মারুয়াদী চৌরাস্তা এলাকায় স্থানীয় ইমরান নামে এক ব্যক্তি অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় ইমন মিয়াসহ স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। এসময় ইমরানকে ছাড়িয়ে নিতে তার লোকজন এলে তাদের উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এসময় গোলাম মোর্শেদ নামে এক ব্যক্তি ইমনের পেটে ছুরিকাঘাত করলে গুরুতর জখম হন তিনি। প্রথমে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নারায়ণগঞ্জে চোর ধরতে গিয়ে ছুরিকাঘাত, হাসপাতালে যুবকের মৃত্যু

B
BN DESK | 07 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার