Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নারায়ণগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে যুবক নিহত

BN DESK
06 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে বিকাশ (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লা রামারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিকাশ সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বরগাঁও গ্রামের বারীন্দ্র দাসের ছেলে। তিনি পরিবারের সঙ্গে রামারবাগ এলাকায় সোলেয়মান আর্মির ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়রা জানান, নিহত বিকাশের মামাতো বোন ও তার স্বামীর ঝগড়া লাগে। যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। একই বাড়িতে পাশাপাশি ভাড়া থাকার সুবাদে ঝগড়ার বিষয়টি শুনতে পেয়ে বিকাশ বোনের ঘরে ছুটে যান। সেখানে গিয়ে তিনি ঝগড়া থামানোর চেষ্টা করেন। কিন্তু জানালার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন বিকাশ। পরে তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার এসআই রেহানুল ইসলাম বলেন, বিকাশ তার মামাতো বোন ও বোনের স্বামীর ঝগড়া থামাতে গিয়ে জানালার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান। খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে তার মামাতো বোন শিল্পিকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মামাতো বোন ও তার স্বামীর মধ্যে ঝগড়া লাগলে। সে মাঝখানে ছাড়াতে গেলে ধাক্কা লেগে মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়ে। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে স্ট্রোক বা অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন মামলা করতে আগ্রহী হচ্ছেন না। মরদেহ খানপুর হাসপাতালে রয়েছে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নারায়ণগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে যুবক নিহত

B
BN DESK | 12 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার