Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নারায়ণগঞ্জে পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

BN DESK
11 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার নোয়াগাঁ এলাকার বিজয়নগরের নতুন সড়কে পাশের পরিত্যক্ত জায়গা থেকে রিজওয়ান নামে এক অটোরিকশা চালকের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিজওয়ান বারদি ইউনিয়নের ভটের পাড়া গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহতের রক্তাক্ত মরদেহ ও কিছু দূরে অটোরিকশাটি পড়ে ছিল।

পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক সেলিম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এদিকে শুক্রবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টিপুরদী এলাকায় চৈতী কম্পোজিট গার্মেন্টসের পাশ থেকে আব্দুস ছাত্তার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানি জানান, ধারণা করা হচ্ছে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নারায়ণগঞ্জে পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 31 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার