Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নারায়ণগঞ্জে বিচারপ্রার্থী পথচারী ট্রাক চাপায় নিহত

BN DESK
14 January 2026, 03:38 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় এক বিচারপ্রার্থী পথচারীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির নাম মাদুলী ইসলাম ভূঁইয়া (৭০)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা।

নিহতের প্রতিবেশী রোকসানা ইব্রাহিম বলেন, চেক সংক্রান্ত একটি মামলার শুনানি উপলক্ষে সকালে তিনি রূপগঞ্জ থেকে আদালতে আসেন।

প্রত্যক্ষদর্শী এক নারী জানান, জেলা আদালতের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক পারাপারের সময় চাষাঢ়ামুখী একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়।

ফতুল্লা মডেল থানার এসআই রেহানুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নারায়ণগঞ্জে বিচারপ্রার্থী পথচারী ট্রাক চাপায় নিহত

B
BN DESK | 14 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার