Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নারায়ণগঞ্জে মধ্যরাতে প্লাস্টিক কারখানায় আগুন, ৪ ঘণ্টায় নিয়ন্ত্রণ

BN DESK
21 January 2026, 03:07 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিক পণ্য উৎপাদনকারী কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের টানা ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। ভোর প্রায় ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আগুনটি সদর উপজেলার গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ এলাকায় অবস্থিত ‘প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড’ নামের একটি কারখানায় লাগে। কারখানাটিতে পলিথিন ব্যাগ, হ্যাঙ্গার, স্কচটেপসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী উৎপাদন করা হতো।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কারখানার ভেতরে বিপুল পরিমাণ প্লাস্টিকের কাঁচামাল ও প্রস্তুত পণ্য মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নারায়ণগঞ্জে মধ্যরাতে প্লাস্টিক কারখানায় আগুন, ৪ ঘণ্টায় নিয়ন্ত্রণ

B
BN DESK | 21 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার