Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নারায়ণগঞ্জে মাইক্রোবাসে তুলে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

BN DESK
10 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে নিয়ে এক তরুণীকে সংঘবদ্ধভাবে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আজ রবিবার (৯ নভেম্বর) ছয়জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী তরুণী।

অভিযুক্তরা হলেন শফিক (২৪), সাইদুল (৫৯), নাজমুল (২১), শামসু (২৮), ফয়সাল (২৪) ও রাশেদ (২২)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি দশপাইপ এলাকায় জোর করে একটি মাইক্রোবাসের ভেতরে নিয়ে ওই ছয়জন ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করেন।

এ বিষয়ে ভুক্তভোগী তরুণী জানান, অভিযুক্তরা তার মা জান্নাতুন নাহারের কাছে প্রায় চার লাখ টাকা পাওনা ছিল। সেই টাকার বিনিময়ে তারা ওই নারীর কাছে একটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছিলেন, যা সাইদুলের কাছে ছিল। পরে পাওনা পরিশোধের পর যখন স্ট্যাম্পটি ফেরত চাওয়া হয়, তখন সাইদুলসহ ছয়জন তাকে প্রতারণার ফাঁদে ফেলে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘এ ঘটনার অভিযোগ আমরা পেয়েছি।

বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নারায়ণগঞ্জে মাইক্রোবাসে তুলে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

B
BN DESK | 09 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার