Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নারায়ণগঞ্জে লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা দিল কোস্ট গার্ড

BN DESK
24 January 2026, 07:24 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জে যাত্রীবাহী একটি লঞ্চে মুমূর্ষু অবস্থায় থাকা শিশুকে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর থানাধীন একলাছপুর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
কোস্ট গার্ড জানায়, ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে এক নারী তার অসুস্থ শিশুকে নিয়ে লঞ্চে ছিলেন। বিকেল ৩টার দিকে লঞ্চটি একলাছপুর এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাৎক্ষণিকভাবে জীবনের ঝুঁকি তৈরি হয়।
এ সময় লঞ্চে থাকা এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম হাইস্পিড বোটে ঘটনাস্থলে পৌঁছায়।
মেডিকেল টিম লঞ্চে উঠে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে শিশুটিকে হাইস্পিড বোটে করে সদরঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সদরঘাট সংলগ্ন সুমনা হাসপাতালে ভর্তি করা হয়।
 
আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জনসেবায় কোস্ট গার্ড সব সময় প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
 
এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নারায়ণগঞ্জে লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা দিল কোস্ট গার্ড

B
BN DESK | 24 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার