Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নারায়ণগঞ্জে হাসপাতালে নারীসহ দালাল চক্রের ১৪ সদস্য আটক

BN DESK
07 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে যৌথবাহিনীর অভিযানে নারীসহ দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করা হয়েছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে র‌্যাব ও জেলা প্রশাসন এ অভিযান চালায়।

আটকৃতদের মধ্যে ৭ নারীকে তিনদিন করে ও বাকি ৭ জনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- মো. চিনু ইসলাম (৩৮), সোমন মিয়া (২৫), কামরুল ইসলাম (৩০), মো. আলমগীর কবির (৪৫), মো. মাসুম (৪০), মো. ফরিদ (২৫), মো. রবিন (৩৮), শিউলি আক্তার (৩৫), ফরিদা পারভীন (৫২), মোছা. আম্বিয়া (৪৮), রাজিয়া বেগম (৪৫), কাকুলি আক্তার (৩৬), মোছা. রোখসানা (৫০) ও মোছা. মাকছুদা (২৫)।

জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির বলেন, দীর্ঘদিন ধরে এই দালাল চক্রের সদস্যরা হাসপাতালে আগত রোগীদের নানাভাবে হয়রানি করছে আসছে। তারা রোগীদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়। এ অভিযোগ জেলা প্রশাসন ও র‌্যাব এ অভিযান চালায়।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নারায়ণগঞ্জে হাসপাতালে নারীসহ দালাল চক্রের ১৪ সদস্য আটক

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার