Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা

BN DESK
25 November 2025, 05:44 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : দেশের নারী ক্রিকেটে সাম্প্রতিক আলোচনার মধ্যে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের মনোবল বাড়াতে প্রথমবারের মতো তাদের সঙ্গে দেখা করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের নতুন চেয়ারম্যান রুবাবা দৌলা।

সোমবার (২৪ নভেম্বর) বিকালে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অফিস ভবনে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আগামী ৩০ নভেম্বর কক্সবাজারে শুরু হতে যাওয়া পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজকে সামনে রেখে চলছে দলের প্রস্তুতি। এর মাঝেই দলকে শুভেচ্ছা জানাতে হাজির হন রুবাবা।

এ সময় তিনি দলটির সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নারী ক্রিকেটারদের জন্য সব ধরনের প্রয়োজনীয় সুবিধা, সহযোগিতা ও সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন নতুন চেয়ারম্যান।

পরে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের সঙ্গে জার্সি উন্মোচন করেন রুবাবা দৌলা। নারী ক্রিকেটের উন্নয়ন, সুরক্ষা ও পেশাদার কাঠামোকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হেনস্থার অভিযোগ ও বিস্ফোরক মন্তব্যের পর নারী ক্রিকেট নিয়ে যে আলোচনার ঝড় উঠেছিল, তার মাঝেই এই সাক্ষাৎ নারী ক্রিকেটে নতুন করে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা

B
BN DESK | 25 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার