Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নাশকতার মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

BN DESK
09 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

রাজধানীর পল্টন থানায় নাশকতা ও ককটেল বিস্ফোরণ করার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।আজ রোববার (৫ অক্টোবর ) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ মামলায় তাদের অব্যাহতি চেয়ে শুনানি করেন।

আসামি পক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসব মামলায় সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে। আজ এ মামলায় এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত ২২ জনের অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত সন্তুষ্ট হয়ে তাদের অব্যাহতি দিয়েছেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-যুবদলের নেতা নুরুল ইসলাম নয়ন, রবিউল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মিরাজ, আসিফ ওমর ফারুক, নজরুল ইসলাম জুয়েল, ইসমাইল হোসেন দুলাল, মিজানুর রহমান টিপু, লিয়ন হক, বিএনপি নেতা লোকমান হোসেন ফকির, কাজী হাসিবুর রহমান শাকিল, এসএম আব্বাস।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র মহাসমাবেশে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় পল্টন থানাধীন বিজয়নগর পানির ট্যাংকির সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। পুলিশের গাড়িতে ইট-পাটকেল ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় তৎকালীন ডিএমপি’র বাড্ডা জোনের সহকারী কমিশনারের চালক ও পুলিশের কনস্টেবল মো. শাহীন আলম বাদি হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

নাশকতার মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

B
BN DESK | 05 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার