Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় জামায়াতের প্রতিবাদ

BN DESK
04 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ আজ ৩ নভেম্বর এক বিবৃতিতে জানিয়েছেন, জুলাই যোদ্ধা ও এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় তারা তা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছেন।

তিনি বলেন, “জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী স্বৈরশাসনের বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। জাতি তার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানায়। তার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যারা বিরোচিত ভূমিকা পালন করে দেশকে স্বৈরশাসনের কবল থেকে উদ্ধার করেছেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় জামায়াতের প্রতিবাদ

B
BN DESK | 03 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার