Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের নিন্দা জানাল জামায়াত

BN DESK
27 January 2026, 07:23 PM পড়তে ১ মিনিট

ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর নির্বাচনী প্রচারকালে ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে এ ঘটনায় প্রতিবাদ জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় গণসংযোগ চালানোর সময় একটি বড় দলের চিহ্নিত সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। এই ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

জামায়াতের এ নেতা আরও বলেন, আরপিও অনুযায়ী নির্বাচনী কাজে বাধা দেওয়া একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের ফলে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা সম্ভব হয় না। নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। এই অধিকারে বাধা দেওয়া গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের নিন্দা জানাল জামায়াত

B
BN DESK | 27 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার