Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নিউ ইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলায় গ্রেপ্তার ১

BN DESK
06 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

নিউ ইয়র্কে জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এনসিপি নেতাদের ওপর হামলাকারী এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি যুবলীগের নেতা। স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে যুবলীগের এই নেতাকে পুলিশ জ্যাকসন হাইটস এলাকা থেকে গ্রেপ্তার করে।নিউ ইয়র্কে বাংলাদেশ কনসোল জেনারেলে হামলা ও ভাঙচুর মামলায় এজাহারভুক্ত আসামি মিজানুর রহমান। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ। 

তিনি আমার দেশকে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের পলাতক নেত্রীর নির্দেশে পূর্ব ঘোষণা দিয়ে এ জঘন্যতম মব সৃষ্টি করেছে। আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীকে আটক করার দাবি জানিয়েছিলাম।বিএনপির অপর এক নেতা মো. জাকির হোসেন বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ দেশ থেকে লাখো কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে এনেছে। এসব টাকা দিয়ে তারা এখন সন্ত্রাস করছে। আজকে বিমানবন্দরে তারা যেটা করেছে তাতে প্রমাণিত হলো এদের চরিত্র বদলায়নি। আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলায় সব রাজনৈতিক দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

নিউ ইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলায় গ্রেপ্তার ১

B
BN DESK | 23 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার