Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নিখোঁজের আট ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার

BN DESK
20 January 2026, 09:24 PM পড়তে ১ মিনিট

ঝালকাঠিতে নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড় থেকে নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর ছয়টার দিকে ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তীরবর্তী এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত নিলুফা ইয়াসমিন শুকুর মিয়ার স্ত্রী ও ইলিয়াসের মা।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাতে পৌরসভার খেয়াঘাট নতুন চর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর স্বজনরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

স্বজনদের অভিযোগ, মরদেহ উদ্ধারের সময় নিলুফা ইয়াসমিনের নাক ও কান থেকে স্বর্ণালংকার পাওয়া যায়নি। তাদের দাবি, পানিতে পড়ে মৃত্যু হলে এত অল্প সময়ের মধ্যে মরদেহ ভেসে ওঠা স্বাভাবিক নয়। বিষয়টি তারা রহস্যজনক বলে মনে করছেন।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্তাধীন, আইনগত প্রক্রিয়াও চলছে।

এলাকা: ঝালকাঠি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

নিখোঁজের আট ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 20 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার