Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নিখোঁজের ১৪ দিন পর অটোরিকশা চালকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার

BN DESK
11 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

সাভারে নিখোঁজ হওয়ার ১৪ দিন পর ফজলে রাব্বি (২৩) নামে এক অটোরিকশা চালকের হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সাভার সদর ইউনিয়নের কলমা উত্তরপাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফজলে রাব্বি সাভার সদর ইউনিয়নের কলমা উত্তরপাড়ার মৃত ছবদের খাঁ'র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকা থেকে অটোরিকশা চালক রাব্বি নিখোঁজ হন। পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে রোববার (১৯ অক্টোবর) স্বজনেরা সাভার মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

বৃহস্পতিবার বিকেলে কলমা উত্তরপাড়া এলাকার একটি জঙ্গল থেকে বস্তার ভেতর থেকে দুর্গন্ধ আসায় স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে রাব্বির হাত-পা বাঁধা ও বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফাইজুল খান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাত-পা বাঁধা ও বস্তাবন্দী অবস্থায় ওই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নিখোঁজের ১৪ দিন পর অটোরিকশা চালকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার

B
BN DESK | 31 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার