Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ ইসরায়েলি সেনা

BN DESK
06 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : গত দেড় বছরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে দখলদার ইসরায়েলের ২৭৯ সেনা। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার মধ্যে তাদের সেনাদের আত্মহননের চেষ্টার সংখ্যা বেড়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম কান মঙ্গলবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের সংসদের গবেষণা ও তথ্য কেন্দ্রের প্রতিবেদনে দেখা গেছে, ‘ইসরায়েলি সেনাদের মধ্যে আশঙ্কাজনকহারে আত্মহত্যার প্রবণতা বেড়েছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে ২৭৯ জন আত্মহত্যার চেষ্টা চালান। যারমধ্যে ৩৬ জনের মৃত্যু হয়।

এতে আরও বলা হয়েছে, ২০১৭ সাল থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ১২৪ সেনা আত্মহত্যা করেছেন। যারমধ্যে ৬৮ শতাংশ বাধ্যতামূলক সেনা সার্ভিসে ছিলেন। ২১ শতাংশ ছিলেন রিজার্ভ সেনা এবং ১১ শতাংশ স্থায়ী বা পেশাদার সেনা।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় হাজার হাজার রিজার্ভ সেনাকে জড়ো করে ইসরায়েল। যারা গাজায় সক্রিয়ভাবে গণহত্যায় অংশ নিয়েছে। তাদের অনেকের মধ্যেই এখন আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে ফুটে উঠেছে।

ইসরায়েলি সাংসদ ওফের কাসিফ বলেছেন, “সেনাদের মধ্যে আত্মহত্যার মহামারি দেখা দিয়েছে। যা যুদ্ধ শেষে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে (আমাদের) সেনাদের মানসিক সহায়তার সিস্টেম তৈরি করতে হবে। আমাদের যুদ্ধ বন্ধ এবং সত্যিকারের শান্তি অর্জনে কাজ করতে হবে।”

সেনাদের যুদ্ধে পাঠালেও এখন তাদের মানসিক সহায়তায় বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার কাজ করছে না বলে অভিযোগ করেন কাসিফ। তিনি বলেন, “সরকার যুদ্ধে তার সেনাদের পাঠিয়ে এর পরবর্তী মানসিক পরিণতি ভোগ করতে সেনাদের সহায়তা করে না। সরকার আসলে সেনাদের বিরুদ্ধে কাজ করছে।”

সূত্র: কান

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ ইসরায়েলি সেনা

B
BN DESK | 29 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার