Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নিজেদের ধান্দাবাজি ও ফয়দার জন্য গণভোট চাচ্ছে: নুর

BN DESK
07 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

এখন যারা গণভোট চাচ্ছে, তারা নিজেদের ধান্দাবাজি ও ফায়দার জন্য এমন দাবি করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেছেন, এখন গণভোটের দাবি রাজনৈতিক ফায়দা ও মানুষকে বিভ্রান্ত করার জন্য। নিজেদের ধান্দাবাজির জন্য। পর্দার আড়ালের আলোচনা আমরা জানি। অনেকেই বিরোধী দল হওয়ার জন্য দেন-দরবার করছে। অনেকে ১০টা না ১৫ সিট- তার বার্নিং করার জন্য গণভোটকে টুলস হিসেবে সামনে আনছে।

শুক্রবার (৩১ অক্টোবর) জেএসডির এক আলোচনা সভায় এসব কথা বলেন নুরুল হক নুর।

গণভোটের দাবি নির্বাচনকে অনিশ্চিয়তা দিকে নিয়ে যাবে জানিয়ে তিনি বলেন, গণভোটের দাবি ব্যক্তিগত স্বার্থে; দেশ ও জাতির স্বার্থে নয়। এই দাবি নির্বাচনকে অনিশ্চিয়তার দিকে নিয়ে যাবে। সরকার যদি তিন মাস আগে সংস্কার শেষ করত। তাহলে গণভোট দিতে পারত। ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, তাহলে সময় থাকে এক মাস। এক মাস আগে কী একটা গণভোট সম্ভব। এই দুর্বল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায়, আকাশের মেঘের মতো বদলা; একেক সময় একেক পজিশন নেয়।

সরকারকে জাতীয় নির্বাচন জানুয়ারিতে দেওয়া আহ্বান জানিয়ে সাবেক এই ছাত্রনেতা বলেন, জুলাই সনদে সবাই সাক্ষর করেছে। এখন নির্বাচন দিতে কোনো বাধা নেই। সরকারকে বলব, জানুয়ারিতে নির্বাচন দিন। নতুন বছরের প্রথম মাসে জাতীয় নির্বাচন হোক। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হবে।

নুরুল হক নুর শঙ্কা প্রকাশ করে বলেন, গণভোট নিয়ে যদি বিরোধ ও বিভাজন থাকে- আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, তাদেরকে পরাজিত করেছি, তাদের রাজনীতিতে সুযোগ না দেওয়া কথা বলছি, তারাই কিন্তু সুযোগ নিবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

নিজেদের ধান্দাবাজি ও ফয়দার জন্য গণভোট চাচ্ছে: নুর

B
BN DESK | 31 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার