Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নিজের ‘ডাকনাম’ প্রকাশ্যে আনলেন নুসরাত ফারিয়া

BN DESK
31 January 2026, 09:28 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক ঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের অনুভূতি, ব্যক্তিজীবন ও কাজের কথা খানিকটা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

ফারিয়া বলেন, জীবনে উত্থান-পতন সব মানুষেরই থাকবে। তবে খারাপ সময়গুলো আমাকে বুঝিয়ে দিয়েছে, কে আপন কে পর।

নিজের ডাকনাম প্রসঙ্গে অভিনেত্রী জানান, পারিবারিকভাবে দেওয়া তার নাম নুসরাত জাহান ফারিয়া। মা আদর করে ডাকনাম রেখেছিলেন ‘সেতু’। পরিবারের অনেকে ফারিয়াকে সেতু নামেই সম্বোধন করেন।

পডকাস্টে ফারিয়া আরও জানান, খুব শিগগিরই নতুন সিঙ্গেল নিয়ে আসছেন তিনি। এ ছাড়া নায়িকার জীবনের অজানা অনেক কথা জানা যাবে সেই পডকাস্টে। শনিবার রাত ৮টায় মাছরাঙ্গা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হয় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের নবম পর্ব। যেখানে অতিথি হয়ে এসেছিলেন নুসরাত ফারিয়া।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নিজের ‘ডাকনাম’ প্রকাশ্যে আনলেন নুসরাত ফারিয়া

B
BN DESK | 31 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার