Logo
ট্রেন্ডিং: নরসিংদীতে ডেকে নিয়ে ছাত্রদলকর্মীকে ছুরি মেরে হত্যা ভূমিকম্পে ঢাকা শহরের নিরাপত্তা কোথায় শিশুদের খেলাধুলা কেনো প্রয়োজন বাউফলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজ বাসায় মা-সহ কুবি’র নারী শিক্ষার্থীকে হত্যা

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 04:00 PM পড়তে ১ মিনিট
নিজ বাসায় মা-সহ কুবি’র নারী শিক্ষার্থীকে হত্যা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও তার মাকে নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কোন্দলের জের থেকেই এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে।৭ সেপ্টেম্বর (রোববার) রাত ১১টায় তাদের হত্যা করা হয় বলে একটি সূত্রে জানা গেছে।

হত্যার শিকার ওই কুবি শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার। তিনি লোক-প্রশাসন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী। তাঁর মায়ের নাম তাহমিন বেগম।

বুধবার রাত ১১টায় ৯৯৯-এ কল দিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানায় নিহতের ভাই। এরপর পুলিশ সেখানে গিয়ে লাশ মর্গে নিয়ে আসে।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আমরা ফোন পেয়ে সেখানে যাই। লাশ মর্গে নেয়া হয়েছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো। প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, আমরা খোঁজ নিয়ে তারপর দেখবো কী ব্যবস্থা নেয়া যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

নিজ বাসায় মা-সহ কুবি’র নারী শিক্ষার্থীকে হত্যা

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার