Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে ‌‘গভীর ষড়যন্ত্র’ চলছে : ফখরুল

BN DESK
10 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে বলে দেশের শিক্ষক সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আপনাদের আমি বলতে চাই, আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে, আপনারা প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষ্যে ‘শিক্ষক মহাসমাবেশে’ তিনি এই আহ্বান জানান। বিএনপি-সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, আজ গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে, সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার। কেউ যেন সেটাকে (নির্বাচন) ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে, তার দিকে আপনারা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য একটাই যে, আমরা একটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা আমাদের নেতার যে স্বপ্ন, সেই আমাদের দেশ একটাই, সেটা হচ্ছে আমাদের পথ একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ।

শিক্ষকদের দাবি-দাওয়ার সবকিছু বিএনপির ৩১ দফার কর্মসূচিতে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, "আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে একটা দাবি আছে, সে দাবিটা হচ্ছে যে আপনারা আপনাদের ছাত্রদেরকে, ছাত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে এমন করে মানুষ করে গড়ে তুলবেন তারা সত্যিকার অর্থেই আদর্শ নাগরিক হতে পারে, নৈতিকতার মধ্যে থাকতে পারে এবং আমরা সবাই মিলে যেন একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি।"

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে ‌‘গভীর ষড়যন্ত্র’ চলছে : ফখরুল

B
BN DESK | 07 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার