Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নির্বাচনের দিন গণভোট হলে ‘নির্বাচনের জেনোসাইড' হতে পারে: জামায়াত আমির

BN DESK
23 November 2025, 01:38 PM পড়তে ১ মিনিট

জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করা হলে 'নির্বাচনের জেনোসাইড' হওয়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠে অবতরণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আগামী নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, 'লেভেল প্লেয়িং ফিল্ড নেই, তবে সবাইকে মিলে এটি তৈরি করতে হবে। আপনারা তৈরি থাকুন, নির্বাচন হতে হবে। নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না।'

পিআর নিয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে আমির বলেন, 'আমাদের অবস্থান আপনাদের সামনে পরিষ্কার। আমাদের দাবি অব্যাহত। এ দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি পিআর বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।'

কোনো দলের সঙ্গে জোট হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, 'আমরা কনভেনশনাল (প্রচলিত) কোনো জোট করব না। তবে অনেকগুলো দল ও শক্তির সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হবে।'

এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে 'অবাস্তব' আখ্যা দিয়ে তিনি বলেন, এই স্বল্প সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন সম্ভব নয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিআর নিয়ে মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শফিকুর রহমান বলেন, 'কাউকে খোঁচা দেওয়া বা খোাঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই। আমরা জাতির জন্য কী করব, কী ভাবছি- সেসব পজিটিভ এজেন্ডা নিয়ে ব্যস্ত। ক্ষমতায় গেলেও আমরা পিআর বা জনগণের সম্পর্ক রক্ষা করেই চলব।'

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে চট্টগ্রামকে 'বীর চট্টলা' ও 'ইসলামাবাদ' বা ইসলামের প্রবেশদ্বার হিসেবে অভিহিত করেন জামায়াত আমির। তিনি বলেন, '৪৭, ৫২ ও ৭১ পার হয়ে আমরা ২৪-এর কূলে দাঁড়িয়েছি। বারবার সুযোগ এলেও নেতৃত্বের অভাবে জাতি তার সুফল পায়নি। ২৪-এর এ সুযোগ আমরা আর হারাতে চাই না।'

এ সময় জামায়াত আমিরের সঙ্গে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি নেছারাবাদ মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

নির্বাচনের দিন গণভোট হলে ‘নির্বাচনের জেনোসাইড' হতে পারে: জামায়াত আমির

B
BN DESK | 22 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার