Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল

BN DESK
24 December 2025, 09:09 PM পড়তে ১ মিনিট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভোট করব। আমি নমিনেশন চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে আমি ভোট করব।’

জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন। 

মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষ প্রতীকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিবেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান।

তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল

B
BN DESK | 24 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার