Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নির্বাচনে এআই’র অপব্যবহার ঠেকাতে কমিশনের চ্যালেঞ্জ রয়েছে : ইসি সানাউল্লাহ

BN DESK
22 November 2025, 04:55 PM পড়তে ১ মিনিট

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। তিনি বলেছেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত বর্তমান কমিশন। তবে আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও এআই-এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে।

আজ শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে একটি বেসরকারি হোটেলে এক কর্মশালার উদ্বোধন শেষে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব কথা বলেন। ‘বিল্ডিং ব্রিজেস: রিজিওনাল ইলেকট্রোরাল গভর্নেন্স অ্যান্ড সিটিজেন অবজারভেশন এক্সচেঞ্জ’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঐতিহাসিক হবে বলে আশা প্রকাশ করে সানাউল্লাহ বলেন, এটির মাধ্যমে দেশে গণতন্ত্রের পুণঃসূচনা হবে। রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক আসন্ন নির্বাচনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, তারা সবাই একটি ঐতিহাসিক নির্বাচনের অংশীদার হতে চান।
রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ধরে প্রায় ৬০ দিন সময় রেখে তপশিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে দিনক্ষণ সুনির্দিষ্ট না হলেও ইসি’র হিসাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তপশিল ঘোষণা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

নির্বাচনে এআই’র অপব্যবহার ঠেকাতে কমিশনের চ্যালেঞ্জ রয়েছে : ইসি সানাউল্লাহ

B
BN DESK | 22 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার