Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নির্বাচনে ভোটারদের উৎসাহিত করতে নতুন ওয়েবসাইট চালু

BN DESK
23 December 2025, 01:13 AM পড়তে ১ মিনিট

তরুণ, নারী ও প্রান্তিক ভোটারসহ নাগরিকদের জাতীয় নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে উৎসাহিত করতে জাতিসংয়ের উদ্যোগে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২২ ডিসেম্বর) ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিকের কই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

জানানো হয়েছে, গণতান্ত্রিক চর্চা জোরদার করা এবং নাগরিক অংশগ্রহণকে আরও অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করে তুলতেই এই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। জাতিসংঘ ও বাংলাদেশ নির্বাচন কমিশনের বিশ্বাস, একটি শক্তিশালী ও টেকসই গণতন্ত্র গড়ে তুলতে সচেতন ও দায়িত্বশীল নাগরিক অংশগ্রহণ অপরিহার্য। এই লক্ষ্যকে সামনে রেখে ওয়েবসাইটটি নাগরিকদের মধ্যে ইতিবাচক সংলাপ, দায়িত্ববোধ এবং ভবিষ্যৎমুখী চিন্তাভাবনা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।

ওয়েবসাইটটির মূল উদ্দেশ্য বিশেষত তরুণ প্রজন্মসহ সকল বাংলাদেশি নাগরিককে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সচেতন ও সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করা। এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকগণ তাদের প্রত্যাশিত ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে মতামত জানাতে পারবেন। পাশাপাশি গণতন্ত্র, সুশাসন ও দায়িত্বশীল নাগরিকত্ব সম্পর্কে জানার সুযোগ পাবেন এবং নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতন হবেন।

ওয়েবসাইটটিতে নাগরিক দায়িত্ব, ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ ও দায়িত্বশীল অংশগ্রহণের বার্তা সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। এটি একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে সকল নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

নির্বাচনে ভোটারদের উৎসাহিত করতে নতুন ওয়েবসাইট চালু

B
BN DESK | 22 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার