Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন : স্বরাষ্ট্র উপদেষ্টা

BN DESK
12 January 2026, 06:03 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।

আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে নবনিযুক্ত উপজেলা প্রশিক্ষক ও রিক্রুট সিপাহিদের (পুরুষ) মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় অস্ত্রধারী সদস্য তিনজন (যার মধ্যে একজন সার্বক্ষণিকভাবে প্রিসাইডিং অফিসারের সঙ্গে থাকবেন), অস্ত্রবিহীন পুরুষ সদস্য ছয়জন, অস্ত্রবিহীন নারী সদস্য চারজন। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারা দেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন টিম মোতায়েন থাকবে। প্রতি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য কাজ করবেন।

উপদেষ্টা উল্লেখ করেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত বছরের আগস্ট মাস থেকেই সমন্বিত প্রস্তুতি গ্রহণ করছে বাহিনীটি। নতুন নীতিমালা অনুযায়ী ইতিমধ্যে ২ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য এবং ৩ হাজারেরও বেশি ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়। আপনারা জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। কোনো ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করলে তা রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করবে। 

তিনি বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন : স্বরাষ্ট্র উপদেষ্টা

B
BN DESK | 12 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার