Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নির্বাচন সামনে রেখে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

BN DESK
20 November 2025, 11:38 AM পড়তে ১ মিনিট

বাংলাদেশ সফরে আসছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায় আসছেন  তিনি। বাংলাদেশে এটি শার্লির প্রথম সরকারি সফর। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে কমনওয়েলথ মহাসচিবের এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। যার মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, রাজনৈতিক দলগুলোর নেতা, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের হাইকমিশনার ও অন্যান্য প্রতিনিধি। বৈঠকে পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যার মধ্যে আছে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন এবং সমৃদ্ধির জন্য জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় অগ্রগতিকে সমর্থনে চলমান সম্পৃক্ততা আরও গভীর করা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

নির্বাচন সামনে রেখে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

B
BN DESK | 20 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার