Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির বিকট শব্দে নতুন বছরকে বরণ

BN DESK
01 January 2026, 10:46 AM পড়তে ১ মিনিট

রাষ্ট্র সংস্কারের নানা উদ্যোগ, মব সন্ত্রাস, প্রাণঘাতী ভূমিকম্প, তারেক রহমানের দেশে ফেরা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুসহ একের পর এক ঘটনার মধ্য দিয়ে শুরু হলো নতুন বছর। খ্রিষ্টীয় ২০২৬ সালকে বরণ করে নিতে বুধবার রাত ১২টা বাজতে না বাজতেই ঢাকার আকাশে দেখা যায় বর্ণিল আলোর ঝলকানি।

এবার নতুন বছর এসেছে এমন এক সময়ে, যখন খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোকের এই সময়ে খ্রিষ্টীয় নববর্ষ উদযাপনে নানা বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মঙ্গলবারের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়।

তবে শোকের আবহ ও এসব বিধিনিষেধের মধ্যেও বুধবার রাতে ঢাকার আকাশে বিভিন্ন স্থানে রঙিন আলোর ঝলকানি, ফানুস ও গ্যাস বেলুন দেখা গেছে।

এদিকে থার্টি ফার্স্ট নাইটে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথে। বুধবার রাতে এসব গেট দিয়ে কোনো বহিরাগত ব্যক্তি বা যানবাহনকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির বিকট শব্দে নতুন বছরকে বরণ

B
BN DESK | 01 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার