Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নীলফামারীতে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

BN DESK
27 December 2025, 09:40 PM পড়তে ১ মিনিট

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বিদ্যুতায়িত হয়ে সাঈদ (২৮) নামে এক যুবকের মরদেহ ফসলের মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ। সাঈদ উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের বুদলিরপাড় এলাকার আনোয়ার হোসনের ছেলে।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার পূর্ব চিকনমাটি ডাঙ্গাঁপাড়া গ্রামের একটি ফসলের মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার কাটতে গিয়ে পোল থেকে পড়ে মারা যায় সাঈদ। পুলিশ জানায়, মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

ডোমার থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই শৈলেন দেব মৃত ব্যক্তির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকা: নীলফামারী ডোমার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নীলফামারীতে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

B
BN DESK | 27 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার