Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নীলফামারীতে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

BN DESK
22 November 2025, 09:50 PM পড়তে ১ মিনিট

নীলফামারী প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীতে মোটরসাইকেল শোডাউন করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। আজ শনিবার (২২ নভেম্বর) সকালে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন।

ডিমলা ইসলামীয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে শোডাউনটি শুরু হয়ে সরদার হাট, কেয়ার বাজার, নাউতারা বাজার, চাপানিরহাট, ডালিয়া বাজার, শুটিবাড়ী বাজার, খোড়ারডাঙ্গা বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। দলীয় পতাকা ও ব্যানারে সাজানো শোডাউনের কারণে সড়কের দুইপাশে জনসমাগমও সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, ডিমলা উপজেলা আমির মাওলানা মজিবুর রহমান, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা রুকনুজ্জামান বকুলসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। 

এলাকা: নীলফামারী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নীলফামারীতে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

B
BN DESK | 22 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার