Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নীলফামারীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত

BN DESK
06 December 2025, 08:04 PM পড়তে ১ মিনিট

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী উত্তরা ইপিজেডের এক কারখানা শ্রমিককের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের কাছারীবাজার এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত হেলাল হোসেন (৩৫) উত্তরা ইপিজেডের মেইগো বাংলাদেশ কারখানার শ্রমিক। সে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের উত্তর আরাজি চড়াইখোলা গ্রামের নাইজুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন হেলাল। পথে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের কাছারিবাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন হেলাল হোসেন।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার পরিদর্শক (ওসি) এমআর সাঈদ বলেন, ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করে থানায় নেওয়া হলেও চালক ও তার হেলপার পলাতক রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নীলফামারীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত

B
BN DESK | 06 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার