Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নীলফামারীতে পরকীয়া প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

BN DESK
10 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে নিজ বাড়ির আঙিনায় জহুরা বেগম (৩৮) নামে এক গৃহবধূ খুন হয়েছে। নিহত জহুরা বেগম উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলা পাঙ্গা মাস্টারপাড়ার রহিদুল হাসানের স্ত্রী।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত গৃহবধূর ছোট বোন জেসমিন আক্তার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী গ্রামের উত্তর ডাঙ্গাপাড়ার বজলার রহমানের ছেলে আশিকুর রহমান(৩৮) বিভিন্ন সময় কারণে-অকারণে ঝগড়া ও ভয়-ভীতি প্রদর্শন করেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় আশিকুর রহমান অজ্ঞাত ২/৩ জনকে নিয়ে নিহতের শয়নঘরের টিনে শব্দ ও জহুরা বেগমকে গালাগাল করতে থাকে।

পরে ঘর থেকে বের হয়ে আশিকুরকে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে জহুরা বেগমের পেটে ও পাজোরে ছুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায় সে। পরে স্বজনরা আহত জহুরাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানায়, ইতোপূর্বে আশিকুর রহমান ও জহুরা বেগমের অবৈধ সম্পর্কের কারণে বিচার হয়েছে। পরে জহুরা বেগম ওই সম্পর্ক থেকে সরে আসলে আশিকুর রহমান ক্ষিপ্ত হয়ে উঠেন। এ কারণে খুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। আসামি ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নীলফামারীতে পরকীয়া প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

B
BN DESK | 17 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার