Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নীলফামারীর কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

BN DESK
31 December 2025, 08:37 PM পড়তে ১ মিনিট

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে। পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুশা বটতলা এলাকা হতে ভুক্তভোগীকে উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো- বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল শাহপাড়ার হাসেম আলীর ছেলে আশরাফ আলী (২৫), দুরাকুটি ডাকঘরপাড়ার তপন মিয়ার ছেলে জাহিদ হোসেন, একই গ্রামের সফিকুল ইসলাম ভুট্টুর ছেলে সালমান (২১)।

মামলা সূত্র জানা যায়, মাদ্রাসার ৯ম শ্রেণির ওই ছাত্রী মাদ্রাসা যাওয়া আসার সময় গ্রেফতারকৃত আশরাফুল প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। ওই ছাত্রী তার বাবাকে বিষয়টি বললে তার বাবা আশরাফুলকে নিষেধ করে। আশরাফুল ক্ষিপ্ত হয়ে গত ২৯ ডিসেম্বর ভোর ৫টার দিকে ওই ছাত্রীকে পরিকল্পিতভাবে মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণ করে।

তার চিৎকারে মোটরসাইকেল আটকানোর চেষ্টা করা হলে অপহরণকারীরা সেখান থেকে ওই ছাত্রীকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরে গতকাল মঙ্গলবার ওই ভুক্তভোগীর বাবা আশরাফুল হক বাদি হয়ে কিশোরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর জানান, তাদের অবস্থান নিশ্চিত হয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই অপহৃত ভুক্তভোগীকে কিশোরগঞ্জ সদর ইউপির মুশা বটতলা এলাকা হতে উদ্ধার ও অপহরণকারী ৩ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ওই ছাত্রীকে মেডিকেল টেস্টের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীকে উদ্ধার ও অপহরকারীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ বুধবার (৩১ ডিসেম্বর) জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নীলফামারীর কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

B
BN DESK | 31 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার