Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নীলফামারীর কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেফতার ৬

BN DESK
11 January 2026, 07:50 PM পড়তে ১ মিনিট

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে যুবলীগ নেতা, ভিসা প্রতারক ও অনলাইন জুয়াড়িসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কর্মকান্ড নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সদস্য ও দক্ষিণ রাজীব হাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে হুমায়ুন কবির (৫৩)।

এছাড়াও নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে ভিসা প্রতারক আবু আলম(২০), একই গ্রামের আবেদ আলীর ছেলে অনলাইন জুয়ারি লাল মিয়া(২১), কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামের ওমর আলীর ছেলে বুলবুল মিয়া (৪৫), গফফার মিয়া(৩২), আইনুল হকের ছেলে মঞ্জুরুল(২২), আবুল সামাদের ছেলে সেলিমকে(২২) গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার ১১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুছ। এস আই কাজী রিপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে যুবলীগ নেতা হুমায়ুনকে কিশোরগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে একইরাতে উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪ অনলাইন জুয়াড়িকে আটক করে পুলিশ। এছাড়াও রাতে অভিযান চালিয়ে নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রাম থেকে দু’জনকে আটক করা হয়।

কিশোরগঞ্জ থানার ওসি(তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, গ্রেফতারকৃতদের সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে মামলা দিয়ে আজ রোববার ১১ জানুয়ারি) জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নীলফামারীর কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেফতার ৬

B
BN DESK | 11 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার