Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নীলফামারীর ডোমারে কলাচাষের উজ্জ্বল সম্ভাবনা

BN DESK
01 December 2025, 07:54 PM পড়তে ১ মিনিট

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে কলা চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। তুলনামূলক কম উৎপাদন খরচে বেশি লাভ হওয়ায় কলা চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। যা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন জেলাতে পাঠানো হচ্ছে।

উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের কলা চাষি ইব্রাহীম আলী জানান, গত পাঁচ বছর ধরে কলা চাষ করছেন তিনি। উর্বর দো-আঁশ মাটি, পর্যাপ্ত রোদ ও পানি নিষ্কাশনের সুবিধা কলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। কলা চাষে রাসায়নিক সার, জৈব সার ও কীটনাশকের প্রয়োগ করতে হয়। এছাড়াও কলার ছড়ি আসার পর এবং ঝড়ে ক্ষতিগ্রস্থ না হওয়ার জন্য বাঁশের খুঁটির প্রয়োজন হয়।

একই এলাকার চন্দন রায় বলেন, অন্যান্য ফসলের তুলনায় কলা চাষে কম খরচ। প্রতি বিঘায় আঠারো-বিশ হাজার টাকা খরচ করে আড়াই লাখ টাকার কলা বিক্রি করা যায়। ফলে বেশি লাভ হওয়ায় কৃষকরা এতে আগ্রহী হচ্ছেন। কলা চাষি জয়নাল আলী বলেন, আবাদি জমি ছাড়াও পরিত্যক্ত ও অনাবাদি জমিতে কলা চাষ করে ভালো ফলন পাওয়া যায়।

ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম জানান, উপজেলায় বাণিজ্যিকভাবে কলা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। চলতি বছরে ত্রিশ হেক্টর জমিতে কলা চাষ করা হয়েছে। এ অঞ্চলের বেশিরভাগ কলা চাষি সাগর কলা, চম্পা কলা ও মানিক জাতের কলা চাষ করে থাকেন। কলা চাষের উপযোগী মাটি হওয়ায় ফলনও ভালো হয়।

এলাকা: নীলফামারী ডোমার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নীলফামারীর ডোমারে কলাচাষের উজ্জ্বল সম্ভাবনা

B
BN DESK | 01 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার