Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নীলফামারীর ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা

BN DESK
10 December 2025, 09:36 PM পড়তে ১ মিনিট

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতি’র মৃত্যুর পর ডোমার জেনারেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করেছে প্রশাসন। আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ডোমারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ’র নেতৃত্বে গঠিত একটি তদন্ত দল ক্লিনিকে অভিযান চালিয়ে ওটি সিলগালা করেন।

তদন্ত কমিটির সদস্য ডা. মো. আইনুল হক বলেন, ‘ক্লিনিকে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ট্রেড লাইসেন্সসহ প্রশিক্ষিত স্টাফও নেই। প্রয়োজনীয় বেশিরভাগ নথি দেখাতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। সেসব অনিয়মের ভিত্তিতে ওটি সিলগালা করা হয়েছে।’

নিহত প্রসূতি’র নাম লক্ষ্মী রায় (২৫)। তিনি ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের নীলাহাটি শালমারা গ্রামের তাপস কুমার রায়ের স্ত্রী। ক্লিনিকের গাইনি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ডাক্তার অরাতুল আক্তার বিভার ভুল চিকিৎসার কারণে লক্ষ্মীর মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার।

নিহতের স্বামী তাপস কুমার রায় বলেন ‘ডাক্তার জরুরি সিজারের কথা বলেছিলেন। আমরা রাজি হয়েছিলাম। কিন্তু ভুল চিকিৎসার কারণেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। চিকিৎসায় প্রায় ১২লাখ টাকা খরচ হলেও লাভ হয়নি। যেন অন্য কোনো পরিবার ক্ষতিগ্রস্ত না হয়, তাই কঠোর ব্যবস্থা হওয়া জরুরি।’

গাইনি চিকিৎসক ডা. অরাতুল আক্তার বিভা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সিজারের সময় কোনো জটিলতা ছিল না। রোগীর জন্মগত কিডনি সমস্যা ছিল। এজন্য ডায়ালাইসিসের জন্য রংপুরে স্থানান্তর করা হয়েছিল।

এলাকা: নীলফামারী ডোমার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নীলফামারীর ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা

B
BN DESK | 10 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার