Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নীলফামারীর সৈয়দপুরে নাশকতা মামলার পলাতক আসামি ইমরান তৌহিদী গ্রেফতার

BN DESK
11 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে গ্রেফতার এড়াতে বহুতল ভবন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিএনপি অফিস ভাঙচুরসহ নাশকতা মামলার আসামি ইমরান তৌহিদীর(৩৮)। গত শনিবার গভীর রাতে শহরের বাঁশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ। এদিকে, অভিযানের সময় তিনতলা থেকে লাফিয়ে আহত হওয়ায় বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে ইমরান।

জানা যায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এসআই মো. আমিনুল ইসলাম ও মনিরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স রাত দেড়টায় ইমরানের বাড়ির আশেপাশে অবস্থান নেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে  সে তার বাসভবনের তিনতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে।

এতে সে কোমরে আঘাতপ্রাপ্ত হয়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নীলফামারীর সৈয়দপুরে নাশকতা মামলার পলাতক আসামি ইমরান তৌহিদী গ্রেফতার

B
BN DESK | 10 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার