Logo
ট্রেন্ডিং: সবাই সচেতন হলে হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা দেওয়ানগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আখক্ষেতে মিলল অটোরিকশাচালকের বিকৃত মরদেহ আ.লীগ-ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে: স্বরাষ্ট্র উপদেষ্টা কুমিল্লা-১০ এ প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির মোবাশ্বের আলম

নেপালে সরকার নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি

R
নিজস্ব প্রতিবেদক
06 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট
নেপালে সরকার নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি

আন্তর্জাতিক ডেস্ক : রাজনৈতিক সংকটের মধ্যেই নেপালে অস্থায়ী সরকারের নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। দেশটির সেনাবাহিনী, প্রেসিডেন্ট ও জেন জি’র তরুণ প্রতিনিধিদের এই আলোচনায় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নামই প্রাধান্য পাচ্ছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমলয়ান টাইমস।

সংবাদমাধ্যমটি বলছে, চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নেপালে অস্থায়ী সরকারের নেতৃত্ব ঠিক করতে আজ বৈঠকে বসছেন সেনাবাহিনী, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও জেনারেশন-জি’র আন্দোলনের প্রতিনিধিরা। সূত্র জানায়, আন্দোলনের তরুণ নেতারা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে পারে।

হিমলয়ান টাইমস বলছে, প্রথমে কার্কির সহযোগীরা সেনাপ্রধান অশোক রাজ সিগদেলসহ সেনা নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। এরপর পরিস্থিতি অনুযায়ী বৈঠক প্রেসিডেন্টের সরকারি বাসভবন শীতল নিবাসে গড়াবে। এদিকে কাঠমান্ডু মহানগরীর মেয়র বালেন শাহও কার্কির প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন। এতে জেনারেশন-জি আন্দোলনের ঐক্যবদ্ধ প্রার্থী হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

নেপালে সরকার নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার