Logo
ট্রেন্ডিং:  ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তারেক রহমান সালাহর গোলে সবার আগে নকআউটে মিশর শাহবাগ মোড়ে আবারও অবস্থান নিলো ইনকিলাব মঞ্চ কুড়িগ্রামে ঘনকুয়াশা ও কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন, বন্ধ শীতবস্ত্র বিতরণ

নেপাল থেকে বিকেলেই দেশে ফিরছেন জামালরা

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট
নেপাল থেকে বিকেলেই দেশে ফিরছেন জামালরা

স্পোর্টস ডেস্ক : নেপালে চলছে ছাত্র-জনতার আন্দোলন। নেপাল সরকার আন্দোলন দমাতে কারফিউ দিয়েছে। এরপরও ঘটছে প্রাণহানির ঘটনা। উদ্ভূত পরিস্থিতিতে আজ বাংলাদেশ-নেপালের মধ্যকার ফুটবল ম্যাচ বাতিল হয়েছে। বাংলাদেশ ফুটবল দলের কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার ফ্লাইট ছিল আগামীকাল। খেলা না হওয়ায় এবং পরিস্থিতি খারাপ থাকায় বাফুফে আজই জামালদের দেশে আনছে।

গতকাল (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানে বাংলাদেশ কন্টিনজেন্টের টিকিট বদলের জন্য বুকিং দিয়েছিল ফেডারেশন। আজ সকালে বিমান অফিসে টিকিট রিশিডিউল ফি প্রদান করেছে বাফুফে। এরপর বাংলাদেশ ফুটবল দলের ৩৩ টিকিট ইস্যু করেছে বিমান।

আজ নেপাল সময় বিকেল ৩টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা হবে বাংলাদেশ দল। কিছুক্ষণের মধ্যেই টিম হোটেল ত্যাগ করে বিমানবন্দরের জন্য রওনা হবেন জামালরা। দুই ম্যাচ সিরিজে মাত্র একটি ম্যাচ হয়েছে। ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত ম্যাচটি গোলশুন্য ড্র হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

নেপাল থেকে বিকেলেই দেশে ফিরছেন জামালরা

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার