Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

নোয়াখালীতে আদালতের দোতলা থেকে লাফ দিয়ে আসামির পালানোর চেষ্টা

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে আদালতের দোতলা থেকে লাফ দিয়ে আসামির পালানোর চেষ্টা

নোয়াখালীতে আদালতের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছেন ধর্ষণসহ হত্যা মামলার এক আসামি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এ ঘটনা ঘটে।

পালানোর চেষ্টা করা আসামির নাম শাহাদাত হোসেন (৩০)। তিনি চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা এলাকার বাবুল হোসেনের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০২২ সালে আসামি শাহাদাত হেসেন তার পাঁচ বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণ করে হত্যা করেন। পরে মরদেহ বস্তায় ভরে ফেলে দেন। এ ঘটনায় চাটখিল থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে নোয়াখালী কারাগারের বন্দি শাহাদাতকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ আনা হয়। হাজিরা শেষে পুলিশ তাকে আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিল। এসময় দোতলা ভবন থেকে হাতকড়াসহ লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন শাহাদাত। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশ।

নোয়াখালী আদালতের পরিদর্শক শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলার শুনানি শেষে আসামিকে হাজতে নেওয়ার পথে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনার পর পরই পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।
এলাকা: নোয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

নোয়াখালীতে আদালতের দোতলা থেকে লাফ দিয়ে আসামির পালানোর চেষ্টা

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার