Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নড়াইলে নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

BN DESK
03 December 2025, 05:56 PM পড়তে ১ মিনিট

নড়াইল লোহাগড়া পৌরসভায় নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে কুন্দসী গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. ইমরুল ভূঁইয়া (৩৭)। সে ওই গ্রামের মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামের ইমরুল ভূঁইয়া নিজ বাড়িতে একাই থাকতেন। পরিবারের লোকজনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। এছাড়া তার স্ত্রীর সঙ্গে এক বছর ধরে মামলা চলছিল। বুধবার দুপুরে ওই ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ঘরের ভেতরে গিয়ে গলিত অবস্থায় ইমরুলের মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মরদেহটি ময়না তদন্তের জন্যে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

নড়াইলে নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 03 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার