Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

BN DESK
30 November 2025, 05:07 PM পড়তে ১ মিনিট

নড়াইলের লোহাগড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সোহান মীর নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের লোহাগড়া-মহাজন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান মীর নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সোভারগোপ গ্রামের মনির মীরের ছেলে।

মৃতের স্বজন সূত্রে জানা গেছে, শনিবার রাতে সোহান মীর নামে ওই যুবক লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের লোহাগড়া-মহাজন সড়কের পাঁচুড়িয়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। এরপর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা তাকে যশোরে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির জানান, সোহান নামে একটি ছেলেকে নড়াইল জেলা হাসপাতালে আহত অবস্থায় নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে নিয়ে গেলে সে মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এলাকা: নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার