Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

BN DESK
29 December 2025, 01:46 PM পড়তে ১ মিনিট

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। সেকারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায়।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়। জানা গেছে, সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন। কার্যালয়ের সামনে র‌্যাব’র একটি ডগ স্কোয়াড টিম অপেক্ষমান রয়েছে। কিছুক্ষণের মধ্যে সুইপিং কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী রয়েছেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আশা করি দুপুরের পর তারেক রহমান নয়াপল্টনে যাবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

B
BN DESK | 29 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার