Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেত থেকে ৮ কেজি ওজনের অজগর উদ্ধার

BN DESK
10 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেত থেকে প্রায় ৮ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

আজ শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ এলাকার একটি ধানক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বিকেলে একজন যুবক ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় জালে একটি অজগর সাপ আটকে থাকতে দেখেন। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী ভিড় জমাতে থাকেন। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করে দেবীগঞ্জ বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসেন।

এ বিষয়ে দেবীগঞ্জ বনবিভাগের বিট কর্মকর্তা রিয়াজুল হাসনাত বলেন, ধানক্ষেত থেকে উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট এবং ওজন আনুমানিক ৮ কেজি। বর্তমানে সাপটি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে রয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে অজগর সাপটিকে দিনাজপুরের সিংড়া ফরেস্টে পাঠানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেত থেকে ৮ কেজি ওজনের অজগর উদ্ধার

B
BN DESK | 03 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার