Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পঞ্চগড়ের ড্রেজার বিরোধী অভিযানে মালামাল জব্দ মালিকের নামে মামলা

BN DESK
11 January 2026, 08:08 PM পড়তে ১ মিনিট

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেবনগর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় উপজেলো নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন। গতকাল শনিবার সন্ধ্যায় সমতল ভূমির ফসলি কৃষি জমি হতে অবৈধভাবে মোডিফাইড ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনের সংবাদ পেয়ে রাতেই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরুর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম আকাশ সাথে ছিলেন এবং স্থানীয় ইউপি সদস্য, গ্রামপুলিশ এবং ময়নাগুড়ি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্য সহযোগিতা করেন।

অভিযানে ১টি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, ১টি পাম্প ও পাইপসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। মেশিনের মালিক অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজুর জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে নির্দেশ দেওয়া।

এ সময় উপস্থিত স্থানীয় জনসাধারণকে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান। এ ঘটনায় দেবনগর ইউনিয়ন ভূমি তহশীলদার বাদি হয়ে তেঁতুলিয়া মডেল থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পঞ্চগড়ের ড্রেজার বিরোধী অভিযানে মালামাল জব্দ মালিকের নামে মামলা

B
BN DESK | 11 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার