Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পঞ্চগড়ের দেবীগঞ্জে তিন প্রতিষ্ঠানের জরিমানা

BN DESK
10 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ.এস.এম মাসুম উদ দৌলা। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার অপরাধে ইমরান বেকারিকে ৪ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় লাবনী স্টোরকে ২ হাজার টাকা এবং হোটেল পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখা ও মূল্য তালিকা না রাখার কারণে নিউ ক্যাফে বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পঞ্চগড়ের দেবীগঞ্জে তিন প্রতিষ্ঠানের জরিমানা

B
BN DESK | 27 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার